মঠবাড়িয়ার হাট-বাজারে অবাধে জাটকা বিক্রির উৎসব

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন হাট-বাজারে অবৈধ জাটকা বিক্রির উৎসব চলছে। সরকারী আইনে জাটকা আহরণ, পরিবহন, বিক্রি ও মজুদ করণ নিষিদ্ধ হলেও বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে ২/৩ ইঞ্চি লম্বা জাটকাসহ রেনু পোনাও বিক্রি করতে দেখা গেছে। শনিবার (২৯ মে) উপজেলার মিরুখালী বাজারে হাটের দিনে একাধিক মৎস্য ব্যবসায়িকে জাটকা বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়িদের সাথে কথা বলে জানাগেছে, বলেশ্বর ও বিশখালী নদে জেলেরা অবাধে জাল ফেলে জাটকা ধরে। আর কোন মাছ না পেয়ে ব্যবসায়িরা জেলেদের নিকট থেকে তারা জাটকা ক্রয়ে বাধ্য হচ্ছেন বলে জানান। মৎস্য ব্যবসায়ি মোঃ জাকির হোসেন জানান, জাটকা বিক্রি বন্ধে মৎস্য দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে বাজারে কোন প্রচারণা বা অভিযান পরিচালনা হয় না।

এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিছু অসাধু জেলে রাতের আঁধারে নদীতে খেও দিয়ে জাটকা ধরে। জেলায় জানান হয়েছে। ২/১ দিনে নৌ বাহিনী ও কোষ্ট গার্ড নিয়ে নদিতে যৌথ অভিযান চালান হবে।