মঠবাড়িয়ায় অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার তুষখালী ইউনিয়নে জানখালী (ভাইজোড়া) গ্রামের আকরাম মিয়ার ইট ভাটার পশ্চিম পাশে নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের ধারনা অজ্ঞাত দূর্বৃত্তরা এ নারীকে হাত বেঁধে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ভাষিয়ে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শণ করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের কুইক রেসপন্স টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করি। তিনি আরও জানান, চার ফুট উচ্চতার ওই নারীর মুখমন্ডল বিকৃত ও অর্ধগলীত। তার পড়নে খয়েরী ও সবুজ রংয়ের পেটিকোট, দুষর সাদা ছাপার ছেড়া কাপড়, একটি হাতের কব্জিতে দুইটি চুড়ি রহিয়াছে, গলায় একটি সাদা কালো রংয়ের পুতির মালা এবং হাতের কব্জি নেটের জাল দিয়া বাধা। লাশটি মাথায় কোন চুল নেই।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। মযনা তদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল রহস্য জানা যাবে। এ নারীর পরিচয় জনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।