মঠবাড়িয়ায় অমর একুশে পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা অমর একুশে যথাযোগ্য মর্যদায় পালন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ, মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, শিক্ষক নাসির উদ্দিন সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।