মঠবাড়িয়ায় ইউপি নির্বাচন: মনোনয়ন পত্র জমা, প্রত্যাহারের তারিখ ঘোষণা

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রথম ধাপে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা, বাছাই ও প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. নাজমুল হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয় উপজেলা মঠবাড়িয়ার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা ও হলতা গুলিসখালী ৬টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

উল্লেখিত পত্রে আরও জানানো হয় আগামী ১৮ মার্চ পর্যন্ত ছুটির দিন সহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৬টি ইউনিয়নের চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারন সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহন কারী ইচ্ছুক প্রাথীদের নিকট থেকে মনোনয়ন পত্র গ্রহন করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানাযায়. প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে ১১ এপ্রিল ভোট গ্রহনে সময় নির্ধারন করা হয়।