মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিরা বেগম (৪০) করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে মৃত্যৃবরণ করেন। নিহত মনিরা বেগম উপজেলার সবুজ নগর এলাকার দেলোয়ার হোসেন মুন্সির মেয়ে ও একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূএে জানা গেছে ওই শিক্ষিকার গত ৪/৫ দিন আগে হালকা জ্বর ও স্বর্দি কাশি দেখা দেয়। আজ সকাল ৯ টার দিকে তার অবস্থার অবণতি ঘটলে তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ ঘটিকায় তিনি মৃত্যু বরন করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফেরদেীস ইসলাম বলেন, স্কুল শিক্ষিকাকে মুমুর্ষ অবস্হায় নিয়ে আসলে কিছুক্ষনের মধ্যেই জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।