মঠবাড়িয়ায় গণ পরিষদ সদস্য সওগাতুল আলম সগীরের শাহাদাৎবার্ষিকী পালিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও মঠবাড়িয়া স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদ সওগাতুল আলম সগীরের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড রোববার (০৩ জানুয়ারি) সকাল ৮ টায় তাঁর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে তার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, আ‘লীগ নেতা আরিফ উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ফরিদ উদ্দিন আহম্মেদ, রফিকুল ইসলাম জালাল, মোশারফ হোসেন, আ‘লীগ নেতা খলিলুর রহমান আকন, আমজাদ হোসেন হাওলাদার, প্রভাষক জুলহাস শাহিন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিররীয়া।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জানুয়ারী সন্ধ্যায় মঠবাড়িয়া থানা থেকে বের হয়ে বাজারে আসার পথে হাইস্কুল সড়কের ওপর (বর্তমান মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ের পাশে) ওঁৎ পেতে থাকা একদল দুষ্কৃতিকারীদের গুলিতে সওগাতুল আলম সগীর শহীদ হন।