মঠবাড়িয়ায় গাজা ও একশত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মাহাবুব পঞ্চায়েত (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। শুক্রবার (০২ অক্টোবর) ভোর ৬ টার দিকে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ অ.জ.মো. মাসুদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার তুষখালী বাসষ্টান্ড থেকে মাদক ব্যাবসায়ী মাহাবুবকে ১ কেজি গাজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃত মাহাবুব উপজেলার সদর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আটককৃত মাদক ব্যাবসায়ী মাহাবুব দীর্ঘদিন পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যাবসা করে আসছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ১০০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্তন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।