মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে কর্মরত ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনা মূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার পিরোজপুর এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাহিদ ফারজানা সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাসরিন জাহান, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম ও ইউ,পি চেয়ারম্যানগণ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিদ ফারজানা সিদ্দিকী বলেন, প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পুলিশদের কাজের মান বৃদ্ধিতে বিনামূল্যে তাদের মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হয়েছে।