মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর মাদক মামলায় মা ও মেয়ের কারাদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মিঠাখালী স্লইস গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে পাঁচশ পিস ইয়াবাসহ আটক হওয়া সেই মা ও মেয়েকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাদন্ড দিয়েছেন আদালত। মা নুরজাহান বেগমকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মেয়ে আছমা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন। রায়ে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস ও ৩৫ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বলা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী স্লুইস গেট সংলগ্ন রত্তন হাওলাদারের নিজ বাসার সামনে থেকে তার স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে আছমা আক্তারকে পাঁচশ পিস ইয়াবাসহ আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ। পরে ওই দিনই তাদের নামে মঠবাড়িয়া থানায় মাদক আইনে মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি আদালতে পাঠানো হয়।