মঠবাড়িয়ায় দোকানে চুরি

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর বাদুরা নামে একটি গ্রামে রোববার (১২ জুলিাই) গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।

দোকান মালিক হাসেম হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় রাত ১০টা দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র দল তার দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার উপ-সহকারী সাব ইন্সেপেক্টর মোঃ আল মামুন জানান, ঘটনাস্থল তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।