মঠবাড়িয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফিয়া বেগম (২০) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার বুড়িরচর গ্রামে স্বামীর বসতঘরের সামনে একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সাফিয়া আক্তার ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও শরিয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া হাওলাদার কান্দি গ্রামের দিনমজুর মহসিন ফকিরের মেয়ে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বুড়িরচর গ্রামে রফিক হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার প্রেমের সম্পর্ক করে সাফিয়া আক্তারকে একমাস পূর্বে দ্বিতীয় বিয়ে করেন। এদিকে সাফিয়া আক্তারেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে স্বামী জুয়েল মিয়ার সাথে স্ত্রী সাফিয়া বেগম এর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

শুক্রবার গভীর রাতে সাফিয়া বেগমকে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গভীর রাতে লাশ উদ্ধার করে। তবে জুয়েলের সাথে সাফিয়া বেগমের বিয়ের কোন কাগজপত্র পাওয়া যায়নি।

নিহত সাফিয়া বেগমের ভাই জামাল হোসেন মুঠোফোনে জানান, সফিয়ার ৭/৮ মাস পূর্বে সখিপুর থানার আশির্^নগর গ্রামের সবুজ সরদারের সাথে বিয়ে হয়। সে স্বামীকে রেখে গত একমাস পূর্বে বাড়ি থেকে সাফিয়া নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজনদের বাড়ি খুঁজেও তাকে পাওয়া যায়নি।