মঠবাড়িয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিটি গঠন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
সমাজে নারী ও মেয়েদের শারিরিক, যৌন ও মানসিকসহ অন্যান্য নির্যাতন ও বৈষম্য থেকে রক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সংগঠনের কার্যকর ভূমিকা পালনে উপজেলা পর্যায় প্লাটফর্ম গঠনে পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিটি গঠন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে শহরের গয়ালী পাড়াস্থ জিডিআরসি মিলনায়াতনে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মাকসুদা আক্তার বেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, রুপান্তর পিরোজপুর জেলার প্রজেক্ট কর্মকর্তা মো: সফিকুল আজম, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ মজুমদার, প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, পৌরসভার প্যানেল মেয়র তাহেরুন্নেছা বেগম, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রফিকুজ্জামান আবির, ইউপি সদস্য মমতাজ বেগম, ফাহমিদা মুন্নি, রুবি আক্তার প্রমুখ।

ওই সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবীকে আহবায়ক ও সাংবাদিক মিজানুর রহমান মিজুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে প্লাটফরম কমিটি গঠন করা হয়।