মঠবাড়িয়ায় “নিরাপদ” এর চিকিৎসা সহায়তা প্রদান

মো: মনির আকন, মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় “নিরাপদ” (সামাজিক সেচ্ছাসেবী সংগঠন) এর পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হেলেনা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ এই সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার টাকা দুরারোগ্য রোগে আক্রন্ত অসুস্থ হেলানার ভাই ইসমাইল মৃধা এর কাছে তুলে দেন।

অসুস্থ্য হেলেনা উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের জেলে মাহাবুব ফরাজীর স্ত্রী। দুই সন্তানের জননী অসহায় হেলেনা হাত ও পায়ের আঙ্গুলে পচন রোগে আক্রন্ত।

এ সময় উপস্থিত ছিলেন- মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক ও প্রভাষক জুলহাস শাহীন, সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান, ইসমাইল হোসেন, সাংবাদিক মো: মনির আকন, ইসরাত জাহান মমতাজ, শাহাদাৎ হোসেন, আবুল কালাম আজাদ,সংগঠনের সমন্বানায়ক শিবাজী মজুদদার শিবু, বিদ্যুৎ সাওজাল প্রমুখ।

অসুস্থ্য হেলানার ভাই ইসমাইল মৃধা জানান, হেলেনা দীর্ঘদিন ধরে হাত ও পায়ের আঙ্গুলে পচন রোগে ভূগছেন। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু এখন আর তাদের পক্ষে খরচ যোগানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের সচ্ছল ব্যক্তি ও সেবামূলক সংগঠনের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন করে চিকিৎসা খরচ যোগানোর চেষ্টা করছেন। তিনি এ সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“নিরাপদ” এর সমন্বয়কারী সাংবাদিক শিবাজী মজুদদার শিবু বলেন, এই মানবিক কাজের সাথে সার্বিকভাবে জড়িত থাকায় সেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, আমাদের পাশাপাশি সকল বিত্তবানরা যদি স্ব-স্ব অবস্থান থেকে সহযোগীতায় এগিয়ে আসেন তাহলে আর কাউকে চিকিৎসার জন্য অর্থ অভাবে কষ্ট পেতে হবেনা। তিনি আরও বলেন, সংগঠনটি মঠবাড়িয়া উপজেলা ব্যাপী দরিদ্র অসহায় দুস্থ্য মানুষের কল্যানার্থে কাজ করে যাচ্ছে।