মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশসহ অহত ২১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউপি নির্বচনে ১১ নং বড় মাছুয়া নেীকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশসহ সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ২১ সমর্থক অহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিন বড় মাছুয়া বটতলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূএে জানা যায় ইউপি নির্বাচনে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন হ্ওালাদারের সমর্থকরা প্রচার কার্য চালাতে দক্ষিন বড় মাছুয়া গ্রামের বট তলা নামক জায়গায় পৌছাঁলে নৌকা প্রতিকের চেযারম্যান প্রার্থী আয়শা আক্তার মুন্নির কয়েক সমর্থক তাদের উপর হামলা চালায়। এ হামলায় এ,এস, আই সোহেলসহ ২১ জন অহত হন। স্থানীয়রা অহতদের উদ্বার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরুল ইসলাম বাদল জানান, প্রতিপক্ষের অতর্কিত হামলায় এ এস,আই সোহেল ও ৩ পুলিশসহ ২১ জন অহত হয়েছে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্তা নেয়া হচেছ।