মঠবাড়িয়ায় প্রতিবন্ধী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মঠবাড়িয়া  (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় হাফেজী মাদ্রাসার ৩০ জন ছাত্র ও ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করছেনে উপজলো নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু। মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ধানীসাফা লতীফিয়া হাফেজিয়া শিশু সদন এতিমখানার ছাত্রদের মাঝে ও প্রতিবন্ধীদের হাতে উপজেলা পরিষদ চত্বরে কম্বলগুলো তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমবায় কর্মকর্তা মোঃ এমাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কবির আহমেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিরোজ আলম, বিআরডিবি’র কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া প্রমুখ।