মঠবাড়িয়ায় ফেরীঘাটে টোল আদায়ের প্রতিবাদ, গুড়িয়ে দিয়েছে টোলঘর

মো: মনির আকন, মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দার বলেশ্বর নদীতে সদ্য চালু হওয়া ফেরীতে খেয়া ঘাটের ইজারাদার কর্তৃক টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্দ এলাকাবাসি।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বড়মাছুয়ার বলেশ^র নদীর পাড়ের ওয়াপদা সড়কে ও ফেরীঘাটে এ কর্মসূচি পালিত হয়। টোল আদায়কে কেন্দ্র করে নদীর দু‘পাড়ে চালাচলকারী জন সাধরণের মাঝে চরম উত্তেজণা বিরাজ করছে। রায়েন্দা এলাকার টোলঘর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনতা।

এদিকে নিয়ম বর্হিভূত ভাবে ফেরীতে চলাচলকারি যাত্রীদেও কাছ থেকে টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। ঘন্টাব্যপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বড়মাছুয়া ইউপি সদস্য মো. কাইয়ূম হাওলাদার, সমাজ সেবক ওমর হাওলাদার, আরিফ হোসেন প্রমূখ।

বক্তারা সরকারি সওজ‘র ফেরীতে অবৈধভাবে টোল আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।