মঠবাড়িয়ায় বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সাপেলজা বাজার থেকে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাঈম (১৮) নামে এক বখাটেকে আটক করেছে। নাঈম আবাসনের বাসিন্দা আবদুল হক মোল্লার ভাগনে। সে নারায়নগঞ্জের চাষাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। নাঈম মামা আব্দুল হক মোল্লার ঘরে বেড়াতে এসেছিল।

থানা সূত্রে জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের চরকগাছিয়া আবাসন এলাকায় মঙ্গলবার রাত নয়টার দিকে দিনমজুর বাবার কণ্যা শিশুটি আবাসনে তার বাবার ঘরের দরজার সামনে দাড়ানো ছিলো। এ সময় পাশের ঘরে নারায়নগঞ্জ থেকে বেড়াতে আসা বখাটে নাঈম শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে ঘরের পাশে বাথরুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে শিশুটিকে উদ্ধার করে।

পরে পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলার সাপলেজা বাজার থেকে বখাটে নাঈম কে আটক করে।
থানার ওসি আ,জ,ম. মাসুদুজ্জামান মিলু জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ খবর পেয়েই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।