মঠবাড়িয়ায় বাড়ির মালিক গেলেন হজে, তালা ভেঙ্গে ঘরে চুরি

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে নিউমারকেট এলাকার বাসিন্দা সৌদী প্রবাসি মো: সহিদ মৃধা এর বাসায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চুরি হয়েছে। বাসায় তার বাবা ও মা থাকতেন। গত মাসে তারা দুজনেই ওমরা হজ্জ করার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। বাসায় তালা দেওয়া ছিল।

গত রাতে তার নিকট আত্মিয় বাসায় ঢুকলে দখেতে পান পিছনের দরজা খোলা এবং ঘরের সব আলমারি ভাঙ্গা মালামাল সব এলোমেলো ভাবে পড়ে আছে।

সহিদ মৃধার বড় ভাই জাকির হোসেন মৃধা জানান, প্রায় ৪ ভরি স্বর্ন ও গুরুত্বপূর্ন কিছু কাগজপএ চুরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেছে।