মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠখালী গ্রমের রুহুল আমিনের ছেলে কাওসার (২৫) শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ঠে মারা যায়।

মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের সহকারী সার্জন ডা: মো: রাকিবুর রহমান জানান, বিদ্যুতের ছেরা তার রাস্তার উপর পড়ে থাকায় কাওসার ও তার বাবা তার গুলো সরাবার জন্য আসে। কাওসার তারের উপর হাত রাখতেই ছিটকে গিয়ে গুরুতর অহত হন। তাকে আশঙ্কাজনক আবস্তায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।