মঠবাড়িয়ায় বেঁদে পল্লীতে কম্বল বিতরণ করলেন ইউএনও

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী-মঠবাড়িয়া সড়কের পাশে বসবাসরত বেঁদে পল্লী এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু সাতটি বেঁদে পরিবারের মাঝে ত্রাণ তহবিল থেকে দেয়া এ কম্বল বিতরণ করেন।

এছাড়াও মঠবাড়িয়া-গুলিসাখালী সড়কের ছোট শিগাং নামক স্থানে ওয়াবদার পাশে বসবাসরত আরও ছয়টি বেঁদে পরিবারের হাতে কম্বল তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ও অফিস সহকারী নুরুজ্জামান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।