মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর সভাপত্বিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্যানেল মেয়র মঞ্জুর রহমার সিকদার, ভাইস চেয়ারম্যান আরিফুল রহমার সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডর বাচ্চু মিয়া আকন, আ.লীগ সহ-সভাপতি আরিফ-উল হক, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, ফারুক উজ জামান, শাহাদাৎ হোসেন রাজা, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রধান শিক্ষক রুহুল আমীন সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু প্রমূখ।