মঠবাড়িয়ায় মহিষ খামারীদের মাঝে ভিটামিন ও কৃমিনাশক ওষুধ বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ভিটামিন মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. উম্মে খাদিজা মিতু, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন মহিষের খামারীর মাঝে ভিটামিন মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।