মঠবাড়িয়ায় মানবকল্যাণ ঐক্য পরিষদের খাদ্য সহায়তা

মঠবাড়িয়া প্রতিনিধি।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদর ইউনিয়নের বকশির ঘোটিচোরা গ্রামের সম্প্রতি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ভাড়ায় চালিত মটর সাইকেল চালক রিপন শিকদার (৩৫) কে খাদ্য সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ওই অসহায় বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন মানবকল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ভাড়ায় চালিত মটরসাইকেল চালক রিপন শিকদার সদর ইউনিয়নের মজিদ শিকদারের ছেলে।

এ খাদ্য সহায়তা সামগ্রী হলো চাল, মসুরের ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল,সাবান ও সবজি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুল আমীন রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান এবং সদস্য মো.ইব্রাহিম হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি নুরুল আমীন রাসেল বলেন,সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অসহায় মটরসাইকেল চালক রিপন শিকদার স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন। বিষয়টি জানতে পেরে স্বেচাসেবী সংগঠন মানবকল্যাণ ঐক্য পরিষদের এ সহায়তায় তার বাড়ি পৌছে দিয়েছি।

মানবকল্যাণ ঐক্য পরিষদের প্রধান সমন্বয় কারী কুয়েত প্রবাসী মীর তারেক জানান, অসহায় দুস্থদের মাঝে আমাদের এ সহায়তা অব্যহত থাকবে।