মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও‘র মত বিনিময়

মো: মনির আকন, মঠবাড়িয়া।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক মুক্তিযোদ্ধাদের সাথে সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে মত বিনিময় সভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা, এম এ লতীফ, লুৎফর রহমান হাবিবুর রহমান শরীফ, শাহাদাৎ হোসেন রাজা, ক্যাপ্টেন আফতার, বেলায়েত হোসেন, হাবিবুর রহমান, সুনিল মিত্রসহ অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মেরামত, বধ্যভূমি ও মুক্তিযোদ্ধা কন্টোল রুম সংরক্ষণ বিষয় সরকারের পক্ষথেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।