মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের অবরুদ্ধ পথ খুলে দিল পুলিশ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
জমি সংক্রান্ত বিরোধে পিরোজপুরের মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি প্রবেশের অবরুদ্ধ পথ সোমবার বিকেলে খুলে দিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।

ভূক্তভোগী উপজেলার ছোটমাছুয়া গ্রামের মৃত. খবির মোল্লার ছেলে মুক্তিযোদ্ধা রুস্তুম আলী মোল্লা জানান, ওয়ারিশদের সাথে জমি সংক্রান্ত বিরোধর কারনে গত বছর আমি আমার চাচাতো ভাই দেলোয়ার মোল্লা ও আনোয়ার মোল্লা গংদের বিরেুদ্ধে আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় হাজির হবার জন্য গত বৃহস্পতিবার তাদের নামে নোটিশ আসে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার আমি বাড়িতে না থাকার সুযোগে তারা আমার বাড়িতে প্রবেশের দুটি পথ (রাস্তা) কেঁটে বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ওই দিন বিকেলে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার বিকেলে পুলিশ এসে চলাচলের জন্য অবরুদ্ধ দুটি পথের একটি পথ খুলে দেয়।

এ ব্যাপারে দেলোয়ার মোল্লা ও আনোয়ার মোল্লা বলেন, রেদোয়ান গোলদারের নির্দেশে রাস্তা কেঁটে বেড়া দিয়েছি।

রেদোয়ান গোলদার বলেন, ওই পথের নিচে একটি নালা ছিলো। পানি চলাচলের জন্য রাস্তা কেঁটে দেয়া হয়েছে। বেড়া দিয়েছেন কেন ? এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেনি।

তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি দুঃখ জনক। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে মুক্তিযোদ্ধা রুস্তুম আলী মোল্লার বাড়িতে প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে।