মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
“মোবাইল ফোন চুরির অভিযোগ” মঠবাড়িয়ায় ছিন্নমুল কিশোরকে নির্মম নির্যাতন- শিরোনামে “রুপালী বার্তা” পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর নির্যাতন কারিদের বিরুদ্ধে শুক্রবার (২৩ এপ্রিল) সকালে মামলা হয়েছে। ওই আহত কিশোর সানাউল এর মামা শহিদুল ইসলাম (৩৬) বাদি হয়ে শুক্রবার সকালে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। আসামীরা হলো- উপজেলার হোগলপাতি গ্রামের মৃত. আঃ সামাদ হাজীর ছেলে ওষুধ ব্যববসায়ি সোহাগ (২৬), মেয়ে দুলু (৩২) ও ছোমেদ মাতুব্বরের ছেলে বেল্লাল (৩০)।

মামলা ও আহত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে সানাউল (১৩) নামে ছিন্নমূল কিশোরকে গত বুধবার রাতে উপজেলার হোগলপাতি গ্রামে সোহাগ এর মালিকানাধির ওষুধের দোকানে আটকিয়ে সোহাগসহ বেশ কয়েকজন প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্মম নির্যাতন চালায়। সংবাদ পেয়ে গভীর রাতে স্থানীয় চৌকিদার জসিম উদ্দিন ও ইউপি সদস্য জাকিরে হোসেন আহত কিশোর সানাউলকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসলে পুলিশ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

মঠবাড়িয়া থানর ওসি মাসুদুজ্জামান মামলা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।