মঠবাড়িয়ায় যুবলীগ নেতার বাবার মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ লাভলু তালুকদারের বাবা আয়নাল হক তালুকদার (৬০) রোববার (১৯ জুলাই) দুপুরে ঘোপখালী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। সোমবার সকাল দশটায় মরহুমের নিজ বাড়িতে জানাযা নামায শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।