মঠবাড়িয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু মঙ্গলবার

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়া ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু হবে। আগামী ৯ মার্চ পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারী উপজেলা ধানীসাফা, ১৭ ফেব্রুয়ারী মিরুখালী, ১৮ ফেব্রুয়ারী দাউদখালী, ২২ ফেব্রুয়ারী তুষখালী, ২৩ ফেব্রুয়ারী বড় মাছুয়া, ২৪ ফেব্রুয়ারী টিকিকাটা, ২৫ ফেব্রুয়ারী বেতমোর রাজপাড়া, ৩ মার্চ আমড়াগাছিয়া, ৪ মার্চ সাপলেজা, ৭ মার্চ হলতা গুলিসাখালী, ৮ মার্চ মঠবাড়িয়া সদর ইউনিয়ন, ৯ মার্চ মঠবাড়িয়া পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ১৩ মার্চ সকল ইউনিয়নের বাদপড়া ভোটারদের জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে কার্ড বিতরণ করা হবে।

উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন নতুন (হালনাগাদকৃত) জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) গ্রহণের অনুরোধ করেছেন।