মঠবাড়িয়ায় হলতা নদীর উপর ঝুঁকিপূর্ন তিন সেতু এখন মরনফাঁদ

মো: মনির আকন, মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারায় ঝুঁকিপূর্ন তিনসেতু এখন জনদুর্ভোগে পরিনত হয়েছে। সেতু পারাপারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর বন্ধ রয়েছে যানবাহন চলাচল। মঠবাড়িয়ার পাথরঘাটা বাসস্ট্যান্ড থেকে ডৌয়াতলা কুমিরমারা কার্পেটিং ওয়াপদা সড়কের সাথে থাকা তিনটি সংযোগ সেতু এখন যেন মরনফাঁদ। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, হলতা নদীর উপর নির্মিত নয়াহাট সূর্যমনি লোহার সেতুটি দিয়ে ১০ বছর ধরেই সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্ত রোগীসহ সকল পেশার মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২২ কুড়া সেতুটিও হলতা নদীর উপর। ২০২০ সালে টেন্ডারকৃত নতূন ব্রিজের কাজ শুরু হয়। বন্ধ হয়ে যায় দুই পারের মানুষের যোগাযোগ। কাজ শুরু করেই ফেলে রাখা হয়েছে। দেখার কেউ নেই। হলতা নদীর উপর অরেকটি লোহার সেতু রয়েছে কুমির মারা লাইনের পাড়ে। এ পর্যন্ত শতাধিক নারী পুরুষ ও শিশু দুর্ঘটনার শিকার হয়েছেন।

স্হানীয় কয়েকজন জানান, প্রতিবছর শোনাযায় টেন্ডার হয়েছে কিন্তু কাজ হয় না। তারা আরো জানান এই সেতু দিয়া তেতুঁলতলা, গিলাবাদ, দধিভাঙ্গা, কাকরাবুনিয়া, রাজারহাট, আমুয়া, গাবতলা, তালেশ্বর, বুকাবুনিয়াসহ বিভিন্ন এলাকার পথচারী ও যানবাহন চলাচল করে। এখানে টেকসই পাকা ব্রিজ নির্মান করা খুবই জরুরী।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো: কাজী জসিম জানান, সয়েল টেস্ট করা হয়েছে। এলজিইডির প্রধান কার্যালয়ের অনুমোদন পেলে টেন্ডার হবে।