মঠবাড়িয়ায় ২৪ ঘন্টায় নতুন ৬ জনের করোনা সনাক্ত

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ০৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া পৌরসভা ও সদর ইউনিয়নে ০৩ জন, গুলিসাখালি ইউনিয়নে ০১ জন, বেতমোর ইউনিয়নে ০১ জন ও মিরুখালী ইউনিয়নে ০১ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫১ জনে দাড়াল। গত ২৪ ঘন্টায় সুস্হ্য হয়েছেন ০৭ জন। মোট সুস্হ্য ৭৫ জন । বাকী ৭৬ জন আইসোলেশনে আছে।