মঠবাড়িয়ায় ২৪ ঘন্টায় ১৪ জনের করোনা সনাক্ত

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া পৌরসভা ও সদর ইউনিয়নে ০৭ জন, দাউদখালী ইউনিয়নে ০১ জন, বড় মাছুয়া ইউনিয়নে ০২ জন, আমড়াগাছিয়া ইউনিয়নে ০১ জন ও ধানীসাফা ইউনিয়নে ০৩ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জনে দাড়াল। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৩ জন। বাকী ৭০ জন আইসোলেশনে আছে।