মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় সানজিদা আক্তার (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা আক্তার পার্শবর্তী পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামের জাকির হোসেন খানের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘরের আঁড়ার সাথে সানজিদাকে ফাঁস দেওয়া অবস্থায় স্বজনরা দেখতে পেয়ে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।