মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাদার সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি-(এম আর ইউ)। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পৌর শহরের কেএম লতীফ সুপার মার্কেটে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি-(এম আর ইউ) এর অস্থায়ী কার্যালয়ে মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের এক সভায় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির দু’বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠিত হয়।

এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, বীর মুক্তিযোদ্ধা ও মঠবাড়িয়া কল্যান সমিতির সাবেক সভাপতি আনছার উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডি আর ইউ) এর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু ,সাংবাদিক মো: মনির আকন প্রমূখ।

এতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন খান বাবু কে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান নোমান (দৈনিক আজকাল), সাংগঠনিক এজাজ উদ্দিন চৌধুরী (দৈনিক আমাদের কন্ঠ), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক বাংলাদেশ বাণী), কার্যনির্বাহী সদস্য জামাল এইচ আকন (দৈনিক আমার সংবাদ), মো. সবুজ ( দৈনিক দক্ষিন অঞ্চল)।

এদিকে নব-গঠিত মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি-(এম আর ইউ) কে স্বাগতম জানিয়েছেন মঠবাড়িয়ায় কর্মরত অন্য সাংবাদিকরা।