মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও শোক সভা

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব নুরুল আমিন রুহুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সাহস, আপোষহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালবাসা এই গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারব। তিনি বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী যুবলীগকে সংগঠিত করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে গজরায় উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘দোয়া ও আলোচনা সভা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নুরুল আমিন রুহুল এসব কথা বলেন।

মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গজরা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব হানিফ দর্জি, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামান, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরমান মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহান খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সরকার মুকুল, রিপন পাটোয়ারী, সদস্য কাজি হাবিবুর রহমান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, এডভোকেট সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, মতলব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক তোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, ছেংগারচর পৌর যুবলীগের আহ্বায়ক আবুল হোসেন ফরাজী, যুগ্ম আহ্বায়ক জামান সরকার, যুবলীগ নেতা ইকবাল হোসেন জয়, নুরে আলম স্বপন, আনোয়ার হোসেন আকাশ।

অনুষ্ঠানের শুরুতে মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখি বঙ্গবন্ধুকে নিয়ে তার স্বরচিত কবিতা পাঠ করেন।