মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান রচিত ‘নিউরো ডেভেলপমেন্ট ডিসওর্ডার ‘ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জবি প্রতিনিধি।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুর মোহাম্মদ রচিত ‘Neurodevelopment Disorders’ শীর্ষক অটিজম বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার (১৭ মার্চ) উপাচার্য মহোদয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বইটি সম্পর্কে জানতে চাইলে মুঠোফোনে মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড.নূর মোহাম্মদ বলেন, নিউরো ডেভেলাপমেন্ট রোগে আক্রান্ত বিশেষ করে বুদ্ধিপ্রতিবন্ধি, অতি রাগী,অটিজম আবেগপ্রবণ যারা শিখতে চায় না, বদমেজাজী অমনোযোগী ছেলেমেয়েদের লক্ষন এবং এই রোগের কি কি কারণ রয়েছে, সে ব্যাপারে আধুনিক শিক্ষাপদ্ধতির আলোকে বইটা লেখা হয়েছে। বইটি পিতা -মাতা শিক্ষকদের তাদের সন্তানদেরকে মনোচিকিৎসা দানে অনেক কাজে লাগবে বলে আশা ব্যক্ত করেন।

গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।