মশার জ্বালা

মশার জ্বালা
-বিচিত্র কুমার

দিনের আলো নিভে যখন
সূর্য ডুবি ডুবি,
মশাগুলো ভোঁ ভোঁ করে
তখন আসে চুপিচুপি।

চড়-থাপ্পড় গায়ে মেরে
যতই বলি পালা,
দুষ্টুগুলো যায় না সরে
ভীষণ করে জ্বালা।

ওদের থেকে রেহাই পেতে
মশারি যখন টাঙাই,
পাজীগুলো কু-সুরে
ভোঁ ভোঁ গান শুনাই।