মশা মাছি

মশা মাছি
-বিপ্লব গোস্বামী

মশা আর মাছি
এলে কাছাকাছি
মেরে দিও তারে।
নয় তো ওরা
রোগবিজাণু
ছড়াতে পারে।

জমে থাকা জলে
মশা মাছির দলে
নিত‍্য পাড়ে ডিম!
বলি তাই বার বার
ঢেকে রাখো খাবার।
রাখো সব পরিষ্কার।