মহাষ্টমীর শুভক্ষণে রয়েল সিটি হাসপাতালের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

রূপালী বার্তা।।
বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘মহাষ্টমীর শুভক্ষণে’ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে রয়েল সিটি হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টায় সংকরমঠে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এ সময় আগত দর্শনার্থীদের ফ্রি চিকিৎসা সেবা দেন রয়েল সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সংকরমঠ পূজা উদযাপন কমিটি আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদ।