মহিপুরে গাঁজা ব্যবসায়ী আটক

কুয়াকাটা প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৩০গ্রাম গাঁজাসহ ইব্রাহিম প্যাদা (৩৮) কে শুক্রবার রাতে আটক করে মহিপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের নিজ বাড়ীর সামনে থেকে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ইব্রাহিমকে গাঁজাসহ আটক করে মহিপুর থানার এসআই মোঃ মনির হোসেনসহ তার সঙ্গীরা।

এসআই মোঃ মনির হোসেন জানান, আটককৃত ইব্রাহিম প্যাদা একজন মাদক ব্যবসায়ী। তার বাবার নাম মোঃ সায়েদ প্যাদা। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে ইব্রাহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।