মাথা গোঁজার ঠাই পাচ্ছে কাউখালীর ৫০টি পরিবার

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)।।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য স্বপ্ননীড় নির্মান করা হচ্ছে। যাতে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাবে। তারা পাবে মাথা গোঁজার ঠাই।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০টি পরিবারের জন্য পুরোদমে সরকারি খাস জমিতে গৃহ নির্মানের কাজ চলছে। অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার মুজিববর্ষে কাউখালী উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহ নির্মানের কাজ করছে কাউখালী উপজেলা প্রশাসন।

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হুমায়ূন কবির, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম, কাউখঅলী সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় ও চিরাপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মান কাজ পরিদর্শন করেছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাউখালীতে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মান কাজ চলছে। আগামী ১৫ জানুয়ারীর মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইস্যলাম জানান, উপকারভোগীদের ০২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরী করে দেওয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মান ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ী সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়ীতে।