মাদারীপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে অপহৃত স্কুলছাত্রী

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর গ্রামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে থানায় মোঃ আজিজুল ফকির (২২) সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্কুল ছাত্রীর মা শাহিনুর বেগম জানান, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের মাহমুদসী গ্রামের কুদ্দুস ফকির এর ছেলে মোঃ আজিজুল ফকির (২২) গত বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ২ টা ৩০ ঘটিকার সময় আমার মেয়ের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার লক্ষে বের হলে ওত পেতে থাকা মোঃ আজিজুল ফকির (২২) সহ অজ্ঞাত ৪/৫ জন মুখ চেপে ধরে মাইক্রোবাসে করে নিয়ে যায়। এই ঘটনায় বৃহস্পতিবার মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।