মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

আরিফুর রহমান, মাদারীপুর।।
মাদারীপুর পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় পৌর সভার মিলনায়তনে র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষনা করেন তৃতীয় বারের নির্বাচিত সফল মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ নতুন কোন কর আরোপ ছাড়াই উন্নয়ন প্রকল্পসহ ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা বাজেট ঘোষনা করেন।

র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মনির হোসেনসহ সকল ওয়ার্ডের কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষনাকালে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ জানান,নতুন কোন কর আরোপ না করেই ২০২১-২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা ও ব্যয় ধরা হয়েছে ১শ ৩ কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪শ ২৪ টাকা ৭৯ পয়সা এবং ৬ কোটি ৭১ লক্ষ ৩০ হাজার ৮শ ৭১ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়। দলমত নির্বিশেষে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।