‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন মুলাদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিরন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
সাউথ এশিয়া পার্টনারশিপ ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড গবেষকের যৌথ সমন্বয় (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা সেগুনবাগিচা কচি-কাঁচার মেলা মিলনায়তন “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভায় “সমাজ সেবায়” বিশেষ অবদানের জন্য বরিশালের মুলাদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান মিরনকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ডঃ মুহাম্মদ জাকারিয়া, এমএনবি সংবাদ চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল্লাহ হারুন ও এডিশনাল এসপি ও ডেপুটি ডিরেক্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কবি নুরুল ইসলাম বিপিএম।

এছাড়াও গত ২রা জুলাই ২০২৩ ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় স্মরণে আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসবের মধ্য দিয়ে সুশান্ত ঘোষ পঞ্চবান কাব্য স্রষ্টা সম্পাদনায় কৃষ্ণ মন্ডল প্রকাশিকা পঞ্চবান কাব্য সংকলন কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বইটির মোরগ উন্মোচন হয়। এই সংকলনে মোঃ আতিকুর রহমান মিরনের দুটি কবিতা স্থান পায়।

সাহিত্যিক সমরেশ মজুমদার এর স্মরণে ৫ই আগস্ট ২০২৩ আন্তর্জাতিক নয় শব্দের পরমাণু গল্প ২০২৩ সুশান্ত ঘোষ পরমাণু গল্প ভাবনার উদ্ভাবক সম্পাদনায় কৃষ্ণা মন্ডল প্রকাশিকা কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বইটির মোরগ উন্মোচন করা হয় এই বইটিতে মোঃ আতিকুর রহমান মিরনের তিনটি গল্প স্থান পায়।

৩রা সেপ্টেম্বর ২০২৩ মন কলম সাহিত্য পত্রিকা ও রসিকা অনুকাব্যচর্চা কবি অর্পিতা কামিল্যা সম্পাদনায় ইশারাতে অনু কবিতার বইটি কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মোরগ উন্মোচন করা হয় এই বইটিতে মোঃ আতিকুর রহমান মিরনের দুটি অণু কবিতা স্থান পায়।