মানচিত্রের প্রেম

মানচিত্রের প্রেম
এ কে এম শামীম হোসেন।

প্রেমে পড়ে গেছি!
গোধূলি র প্রারম্ভে লোহিত বর্নের আকাশের।

প্রেমে পড়ে গেছি
রং মাখা আকাশের বুকে ছিটিয়ে থাকা মেঘের।

প্রেমে পড়ে গেছি!
সবুজে ঘেরা অদূরের সাদা বাড়িটির, খোলা জানালার।

প্রেমে পড়ে গেছি!
পুকুরে ভেসে বেড়ানো একজোড়া রাজহংসের,তার একটু পাশেই শাপলা, আমি প্রেমে পড়েছি তারও।

দখিনের বাতাবি লেবুর গাছ,পূর্বের কাদম,প্রেমে পড়ে গেছি ধবধবে সাদা বক পাখিটির।

প্রেমে পড়ে গেছি। অপূর্ব অপরূপ সোনালি বিকেলের!
আর প্রেমে পড়ে গেছি অস্ফুট হাসির, মায়ার।

পাহাড়ের লাল মাটি,সমুদ্রের উত্তাল তরঙ্গ, এ-যেন মৃত্যুর আহবান।

আবার নতুন করে জন্ম নেবো বলে, আমি প্রেমে পড়েছি মৃত্যুর ও।

আমি প্রেমে পড়ে গেছি, এক মহা দানবের যুগে দ্রোহের।

গিলে খেয়েছি সব ভয়,বুলেটের শব্দে প্রেম যেন আরও বেড়ে যায়।

দুচোখে ঘুম নেই,দুঃশ্চিন্তার কালো ছাপ মস্তিস্কে, পায়ে বেরী আর হাতে পতাকা!

আমাকে ডেকে বলে,ও প্রেমিক,আমি তোমার মানচিত্র যার প্রেমে তুমি উম্মাদ দিশেহারা।

বুঝে গলেছি তখনি,আজ এখনি সময় এসে গেছে,পৃথিবীর সব প্রেম মানচিত্র তোমাকে দেবার।