মামুনুল হককে ছিনিয়ে নিলেন হেফাজত কর্মীরা

অনলাইন ডেস্ক।।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে নিয়েছেন কর্মীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হামলা চালিয়ে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে নিয়েছেন কর্মীরা।

শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রয়্যাল রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে ছাড়িয়ে নেন তারা। মামুনুল হককে অবরুদ্ধ করা হয়েছে এ খবরে হাজারো হেফাজত কর্মী মিছিল নিয়ে ওই রিসোর্টে হামলা চালান। এরপর তাকে উদ্ধার করে পাশের একটি মসজিদে নিয়ে যান কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান বলেন, রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান হেফাজতের কর্মীরা।-ঢাকা পোস্ট