মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর চাটখিল উপজেলা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে পলাশ নন্দী (১৫) নামের এক ৮ম শ্রেনীর শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। পলাশ নন্দী উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের নন্দী বাড়ির দুপ্রলাল নন্দীর ছেলে। সে স্থানীয় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ৮ম পরীক্ষার্থী ছিল। খবর পেয়ে রাত ১২টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।