মাস্ক পরিধানে দশমিনায় কঠোর প্রশাসন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) শেষ বিকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার করানো হবে। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে মহিলাবিষয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে। অপর দিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা আন্তঃদলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাক্ষিত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে।