মায়ার পৃথিবী

মায়ার পৃথিবী
-কামরুল আহসান হাসান

মায়ার এ পৃথিবী তুমি বড় বিস্ময়!
এ ভুবন ছেড়ে যেতে হবে নিশ্চয়।

নয়ন মেলিয়া দেখি স্রষ্টার দান
তৃপ্তিতে ভরপুর তাই দেহ মন প্রাণ।

চন্দ্র সূর্য গ্রহ সব তার-ই নিয়ামত
ভুলেও করি না যেন তার খিয়ানত।

ফল মূল ফসলে ভরা পৃষ্ঠ তোমার
গভীর জলে সাজানো খাদ্য সম্ভার।

মাটির গর্ভে কত স্বর্ন রৌপ্য তামা
মানুষ ছাড়াও সৃষ্টির বহু অজানা।

নিশ্বাস বাতাসে আকাশ বৃষ্টি রোদে
কানায় কানায় পূর্ণ সুখও আনন্দে।

আঁধারের আগমনে আসে শান্তি ঘুম
ভোরে পাখির ডাকে ছুটোছুটির ধুম।

মেনে চলি সবে স্রষ্টার নিয়মনীতি
কুরআন-ই শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠনীতি।