মির্জাগঞ্জে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ফসলের মাঠে আমান ধানের ফলন দেখে কৃষকের মূখে সোনালী হাসি দেখা দিয়েছে। ইতি মধ্যে কৃষকরা আমন ধানের আগাছা বাছাইয়ের কাজ শেষ করেছেন। চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হবে বলে স্থানীয় কৃষকরা জানান।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর ১১,১৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতীর আমন ধানের চাষ করা হয়েছে। ধানের ফলন বৃদ্ধির জন্য কৃষকরা ইতি মধ্যে ফসলী জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেছে। চলতি মাসে হঠাৎ করে অতি বর্ষনের ফলে উপজেলা অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকরা তাদের রোপনকৃত আমন ধান পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। পরবর্তীতে আবহাওয়া অনুকুলে থাকায় ও পোকা মাকড়ের আক্রমন না হওয়ায় চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হবে বলে জানান। প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী ফসলী জমিতে সঠিক পরিচর্যা ও সার প্রয়োগ করার কারনে ধানের বাম্পার ফলনের দেখা দেয়।

উপজেলার ৬টি ইউনিয়নে হালকা শীতের আমেজ শুরু হয়েছে। শীতের মৃদু বাতাসে আমন ধানের গোছা দোল খাওয়ার সাথে সাথে কৃষকের স্বপ্নও দোল খাচ্ছে। ধানের ন্যজ্য মূল্য পেলেই কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম বলেন, মাঠ পর্যায় গিয়ে কৃষকদের সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর আমরা আমন ধানের বাম্পার ফলনের আশাবাদী।