মির্জাগঞ্জে আ’ লীগের অফিস ভাংচুর, শাস্তির দাবিতে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (০৯ আগস্ট) বেলা ১২ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিতিরা এ ঘটনার সাথে জড়িতদের এবং আটককৃত ৩ জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাম, প্রচার সম্পাক মোঃ ইলিয়াস খোকন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ছাত্র লীগের নেতৃবৃন্দ।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযান চালিয়ে মিজানুর হাওলাদার, সেলিম হাওলাদার ও কবির হাওলাদারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ, গত সোমবার গভীর রাতে মিজানুর, সেলিম ও কবিরসহ ২০/২৫ জন মিলে উপজেলার সাদের মুন্সি বাজারে আমড়াগাছিয়া ইউনিয়নিয় অফিস ভাংচুরসহ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা করে। জমিটি তাদের বলে দাবী করে এবং অফিস ঘরটি সরিয়ে ফেলতে বলে। অফিস ঘর না সরিয়ে নিলে এ ঘটনা ঘটায় বলে তারা।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদার বাদী হয়ে মিজানুর, সেলিম ও কবিরসহ ৬ জনকে আসামি করে সোমবার বিকালে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।